দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, বিকেলে জুরাইন রেলগেটের পাশের রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দ্রুত তাকে আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে হলে সেখানে তিনি মারা যান। ওই ব্যক্তির পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও সাদা চেক লুঙ্গি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।
কেএম